রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 6, 2026 ইং
-
পঠিত: ৬৪ বার
চট্টগ্রামের রাউজানে মাদ্রাসার পুুুকুরে ডুবে মো. রোহান (১০) এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবরটি তার পরিবার কাছে পৌঁছালে শিক্ষার্থীর স্বজনরা মাদ্রাসায় গেলে তাদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। পরে তার মৃত্যু বিষয়টি মানতে না পেরে শিক্ষার্থীর স্বজনরা মাদ্রাসায় ব্যাপক উত্তেজনা তৈরি করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মো. রোহান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামীয়া নতুন পাড়া গ্রামের মো. ইসমাইল এর ছেলে এবং কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী। মাদরাসা পরিচালনা কমিটির রবিউল হোসেন সুমন বলেন, ছেলেটি পুুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করেন। পরে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার বিষষটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বলতে পারি সে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স