ঢাকা | বঙ্গাব্দ

সিলেটের দক্ষিণ সুরমায় জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৭৯ বার
Overlay/Verification
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাহে রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। জামায়াতে ইসলামী সেই সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে সামর্থনবানদের এগিয়ে আসতে হবে। তিনি শুক্রবার নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলী এলাকায় মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রামাদ্বান ফুডপ্যাক (উপহার) সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী সেলিম আহমদ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স