ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে ৫ টাকায় ইফতার দিচ্ছে সেবাদানকারী ও মানবকল্যান সংগঠন "সৎ পথের পথিকরা"

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৩৪ বার
Overlay/Verification
রমজান মাসে সিলেটে প্রতিদিন মাত্র ৫ টাকায় ইফতার তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন’। নগরীর বিভিন্ন পয়েন্ট ও হাসপাতালে নিম্ন আয়ের ও রোজাদার মানুষের আত্মসম্মান বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইফতার আইটেমে নানা রকম খাবার ও অর্ধ লিটার বিশুদ্ধ পানি দেয়া হয়। অষ্টম রমজান নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ টাকায় ইফতার বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আয়শা সিদ্দিকা প্রিয়া, কোষাধ্যক্ষ লিজা আক্তার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক সুজন, সামিয়া, সজীব, জামাল, দীন ইসলাম, রোজিনা ও ইমদাদ প্রমুখ। গোলজার আহমেদ হেলাল বলেন, ৫ টাকার ইফতার একটি খুবই ভালো উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে শুভেচ্ছা জানাই। আমাদের সমাজের বিত্তশালীদের উচিত এই ধরনের কার্যক্রমকে সহযোগিতা করা। সংগঠনের সভাপতি আয়শা সিদ্দিকা প্রিয়া জানান, পুরো রমজান মাসব্যাপী ৫ টাকার ইফতার বিতরণের কার্যক্রমটি ২০২৫ সালের রমজান থেকে শুরু হয়েছে। ওই বছর ১-২৯ রমজান পর্যন্ত এই আয়োজন চলেছে। এবছর ২০২৬ সালেও ১-৩০ রমজান ইফতার বিতরণ কার্যক্রম চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক কাকলি বেগম ও কোষাধ্যক্ষ লিজা আক্তার বলেন, পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া অসহায়দের মাঝে ত্রাণ ও ঈদ উপলক্ষে ঈদ প্যাকেজ এবং ঈদ বস্ত্র বিতরণ চলবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন