ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৫৪ বার
Overlay/Verification
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অফিসার্স এসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বুধবার (৪ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী (শিশির)। ইফতারের পূর্বে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স