ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৩১ বার
Overlay/Verification
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার(৬ মার্চ)সকাল সাড়ে ১০টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তিনি বিএনপি’র সংসদ সদস্যদের একটি প্রশিক্ষন কর্মশালায় আছেন।” সাংসদদের রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,আমির খসরু মাহমুদ চৌধুরী,হাফিজ উদ্দিন আহমেদ,ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত আছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত আছেন। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুন সাংসদদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্যে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। সংসদ বিশেষজ্ঞ,শিক্ষাবিদ ও প্রবীন সাংসদরা এই প্রশিক্ষক কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে–তা তুলে ধরবেন। দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে- মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপগণ অংশ নেন এবং বিকালের পর্বে- রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যবৃন্দ অংশ নেবেন। আগামীকাল শনিবার সকালের পর্বে- ঢাকা আংশিক, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগ এবং বিকেলে পর্বে- সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সদস্যবৃন্দ অংশ নেবেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন যার মধ্যে ১৪৬ জন প্রথম বারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা