ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজানে খেলার মাঠ থেকে ৩ বছরের শিশু অপহরণ, উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৩১ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানে খেলার মাঠ থেকে অপহৃত তিন বছরের শিশু নাবিলা আক্তারকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে অপহরণের এই ঘটনা ঘটলেও মঙ্গলবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত ৩ জন আটক এবং ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা ১৭ মিনিটের দিকে রাউজান থানাধীন উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেট সংলগ্ন বাসার সামনে সমবয়সী শিশুদের সাথে খেলছিল শিশু নাবিলা। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিএনজি যোগে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর নাবিলার বাবা মো. আজাদ রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। এর কিছুক্ষণ পরই অপহরণকারীরা নাবিলার বাবার মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিষয়টি জানার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন-এর নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। অবশেষে মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো.রুবেল ওরফে বেচন (৪৫), মো.জাহেদ (২৬) এবং মুনসুর আলম (৩২)। তাদের হেফাজত থেকে শিশু নাবিলাকে উদ্ধার করে রাউজান থানা পুলিশ। এ ঘটনায় নাবিলার বাবা মো. আজাদ বাদী হয়ে রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৯) দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের উদ্ধারকৃত সিএনজিসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আমরা দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়েছি। প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাবিলার পরিবার।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা