ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে রাতের আঁধারে বৌদ্ধ বিহারে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৬৫ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুরখীল গ্রামের তালুকদার পাড়ার সংঘরাজ বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু বলেন, রাত ১২টার দিকে আমি বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই। পরে এসে শুয়ে পড়ি। তখন কোন আলামত না দেখলেও রাত আনুমানিক ৩টা বা সাড়ে ৩টার দিকে হঠাৎ শুনি পটপট শব্দ হচ্ছে। চতুর্দিকে ধোয়ায় অন্ধকার হয়ে গেছে। দরজা খুলে বাইরে গিয়ে দেখি আগুন জ¦লছে। পরে আশেপাশের মানুষজনকে ডেকে কল থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বেড়া পুড়ে গেছে। আলমিরার নিচে আগুন ধরে গিয়েছিল। ৫ মিনিট বিলম্ব হলে আগুন ছড়িয়ে পড়তো। এই আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে।’ এদিকে বুধবার (১১মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার উপ পরিদর্শক এসআই মো.মামুনসহ পুলিশের একটি টিম। এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
উল্লেখ্য, মাস দুয়েক আগে রাউজানে সনাতন ধর্মাবলম্বী কয়েকটি ঘরে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে এসব ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত বেশ কয়েকজনকে আইনের আওতায় আনে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স