ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় চা শ্রমিক কারাগারে, ডিসির সারওয়ার আলমের উদ্যোগে মুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৪৫ বার
Overlay/Verification
চমাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় দীর্ঘ চার মাস ধরে কারাগারে থাকা চা শ্রমিক মঙ্গল দাস অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের বিশেষ মানবিক প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মঙ্গল দাস সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা বীরশা দাসের ছেলে। বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৪০ ধারায় মামলা হওয়ায় গত বছরের ১৮ ডিসেম্বর তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। চরম অর্থকষ্টে থাকা এই শ্রমিকের পক্ষে বকেয়া বিল পরিশোধ করে আইনি লড়াই চালানো সম্ভব ছিল না। গত ২৩ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগারে গেলে মঙ্গল দাসের অসহায়ত্বের বিষয়টি তার নজরে আসে। মঙ্গল দাস তাকে জানান যে, মাত্র ২০ হাজার টাকার বকেয়া বিলের দায়ে তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দি। বিষয়টি শুনে ডিসি তাকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ব্যক্তিগতভাবে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তা প্রদান করেন। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের সরাসরি হস্তক্ষেপে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার আদালত থেকে তার জামিন নিশ্চিত করা হয়। এরপরই তিনি কারাগার থেকে মুক্তি পান। জেলা প্রশাসক নিজে এই বকেয়া বিল পরিশোধের দায়িত্ব নিয়েছেন। অসহায় এক শ্রমিকের প্রতি জেলা প্রশাসনের এই মানবিক সংবেদনশীলতা সিলেটে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু •