ঢাকা | বঙ্গাব্দ

সিএমপির দায়িত্বে ডিআইজি শওকত আলী, এপিবিএনে গেলেন হাসিব আজিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ২২১ বার
Overlay/Verification
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী। একই সঙ্গে বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালনরত হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই রদবদলের মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। দেশের গুরুত্বপূর্ণ বন্দরনগরী চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন নতুন কমিশনারের ওপর ন্যস্ত হলো। একই প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ শাখা (এসবি) ঢাকার উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই পদায়ন কার্যকর হবে এবং শিগগিরই নতুন কমিশনার দায়িত্ব গ্রহণ করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে ডিআইজি শওকত আলী চট্টগ্রাম মহানগর পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবেন। একই সঙ্গে বিদায়ী কমিশনার হাসিব আজিজের নতুন দায়িত্বও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স