ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

পেপের ম্যান সিটিকে উড়িয়ে জয় রিয়ালের, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আর্সেনাল, পিএসজি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৬৩ বার
Overlay/Verification
প্রথম পর্বেই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বে তাতে সিলমোহর পড়ল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ, প্যারিস সঁ জরমঁ ও আর্সেনাল। ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ (দুই পর্ব মিলিয়ে ৫-১) গোলে হারাল রিয়াল। আর্সেনাল ২-০ (দুই পর্ব মিলিয়ে ৩-১) গোলে হারাল বায়ের লেভারকুসেনকে। চেলসিকে ৩-০ (দুই পর্ব মিলিয়ে ৮-২) গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল পিএসজি।

রিয়ালের কাছে হারায় চাপ বাড়ল গুয়ার্দিওলার প্রথম পর্বে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ০-৩ হেরেছিল ম্যান সিটি। তবে তার পরেও স্বস্তিতে ছিলেন না রিয়ালের সমর্থকেরা। কারণ, অতীতে বহু বার ম্যান সিটির কাছে স্বপ্নভঙ্গ হয়েছে তাঁদের। কিন্তু সেই সিটি আর এই সিটির বিস্তর ফারাক। ঘরের মাঠে রিয়ালের কাছে ১-২ হারল তারা। জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। সিটির হয়ে গোল করলেন আর্লিং হালান্ড।

১৮ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দিতে পারতেন ভিনিসিয়াস। তাঁর শট পোস্টে লেগে ফেরে। দু’মিনিট পরেই আবার ভিনিসিয়াস গোল লক্ষ্য করে শট মারেন। গোল লাইনে হাতে বল আটকান বের্নার্ডো সিলভা। কিন্তু রেফারি অফসাইড দেন। যদিও প্রযুক্তি দেখিয়ে দেয়, ভিনিসিয়াস অফসাইডে ছিলেন না। ফলে রেফারি সিলভাকে লাল কার্ড দেখান। পেনাল্টি পায় রিয়াল। গোল করতে ভুল করেননি ভিনিসিয়াস।

৪১ মিনিটের মাথায় গোল শোধ করেন হালান্ড। দেখে মনে হচ্ছিল, দ্বিতীয়ার্ধে সিটি খেলায় ফিরবে। নিজের সব তাস খেলে ফেলেন গুয়ার্দিওলা। তার পরেও দল জেতেনি। উল্টে সংযুক্তি সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। শেষের দিকে মাঠে নামতে দেখা যায় কিলিয়ান এমবাপেকেও। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে জয়ের মধ্যেই চিন্তা বেড়েছে গোলরক্ষক থিবো কুর্তোয়ার চোট নিয়ে। প্রথমার্ধের পর তাঁকে তুলে নিয়ে আন্দ্রি লুনিনকে নামানো হয়। যদিও কোচ আলভারো আর্বেলোয়া খেলা শেষে জানিয়েছেন, কুর্তোয়ার চোট তেমন গুরুতর নয়। মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে আর্বেলোয়া রিয়ালকে কোয়ার্টার ফাইনালে তুললেও চাপ বাড়ছে গুয়ার্দিওলার উপর। সিটিকে একের পর এক সাফল্য এনে দেওয়া কোচের সব জাদু উধাও। প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, সিটির সেই দাপট আর দেখা যাচ্ছে না। তবে কি এ বারই এই ক্লাবে শেষ মরসুম গুয়ার্দিওলার? প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে তারা। খুব অঘটন না ঘটলে এ বার ইংল্যান্ডের সেরা ক্লাব হতে চলেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখাচ্ছে মিকেল আর্তেতার দল। নিজেদের ঘরে মাঠে লেভারকুসেনকে সহজে হারিয়েছে তারা। প্রথমার্ধে লেভারকুসেনের গোলে মোট ১২টি শট মারে আর্সেনাল। বেশির ভাগ শট বাঁচান লেভারকুসেনের গোলরক্ষক জানিস ব্লাসউইচ। কিন্তু ৩৬ মিনিটের মাথায় প্রায় ২০ গজ দূর থেকে মারা এবেরেচি এজ়ের শট বাঁচাতে পারেননি তিনি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি সেরা গোল কি না, তা নিয়ে তর্ক হতেই পারে। ৬৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডেকলান রাইস। আরও একটি গোল করেছিলেন কাই হাভের্ৎজ়। কিন্তু গোল করার আগে বল হাতে লাগায় রেফারি তা বাতিল করেন। চেলসিকে দেখে মনে হচ্ছিল, পাড়ার কোনও ক্লাব। তাদের নিয়ে ছেলেখেলা করল প্যারিসের ক্লাব। দুই পর্ব মিলিয়ে ৮ গোল হজম করল চেলসি। দুই পর্বেই দাপট দেখালেন খিভিচা কাভারাতস্কেলিয়া। ঘরের মাঠে জঘন্য ফুটবল খেলল চেলসি। সমর্থকেরা মাঠেই বিদ্রুপ করলেন। পিএসজি-র গোলের পর দেখা গেল, চেলসির সমর্থকেরা হাততালি দিচ্ছেন। এর থেকে লজ্জার আর কী হতে পারে। চেলসির রক্ষণের ভুল কাজে লাগিয়ে তিনটি গোল করে দেয় পিএসজি। ৬ মিনিটে প্রথম গোল করেন কাভারাতস্কেলিয়া। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ব্র্যাডলি বার্কোলা। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে দলের তৃতীয় গোল করেন সেনি মায়ুলু। গোটা ম্যাচ দেখে মনে হয়েছে, কোনও পরিকল্পনা নেই চেলসির। তার খেসারত দিতে হয়েছে দলকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আরও এক ক্লাব লিভারপুলের মুখোমুখি হতে পারে পিএসজি। তার আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে ফুটবলারদের।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •