ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ফ্রি কিক থেকে মেসির গোল, আর্জেন্টিনা-ব্রাজিলের মেলবন্ধনে মায়ামির জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
  • পঠিত: ৪১৯ বার
Overlay/Verification
বক্সের বেশ বাইরে ফ্রি কিক পেল ইন্টার মায়ামি। ধারাভাষ্যকার বললেন, “দূরত্ব অনেকটাই বেশি, তবে কিছু খেলোয়াড়ের জন্য এখান থেকেও সম্ভব। বল পায়ে যিনি আছেন, তিনি তাদেরই একজন…।” ধারাভাষ্যকারের কথা সত্যি প্রমাণ হলো কয়েক সেকেন্ড পরই। সেই ফুটবলার ঠিকই গোল করলেন। খুব চোখধাঁধানো বা জাদুকরি কিছু নয়। প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বল ঢুকে গেল জালে। তবে নামটি যখন লিওনেল মেসি, বাড়তি রোমাঞ্চ সেখানে মিশে থাকেই!
ম্যাচের শুরুতে গোল করেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার গন্সালো লুহান। পরে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরায় মেসির গোল। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোসের গোল এনে দেয় দলের জয়। ব্রাজিল-আর্জেন্টিনার সংযোগে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি।
নিউ ইয়র্কের গোল দুটিও আসে দুই আর্জেন্টাইন ফুটবলারের পা থেকে।
আগের ম্যাচে ৯০০ ক্যারিয়ার গোল পূর্ণ করা মেসি এ দিন করেন ৯০১ নম্বর গোল। অনায়াসেই এ দিন হ্যাটট্রিক হতে পারত মায়ামি অধিনায়কের। ৩১তম মিনিটে তার শট লাগে ক্রসবারে, ৪২তম মিনিটে বাধা পায় পোস্টে। ৮৪তম মিনিটে বক্সের ভেতর থেকে তার শট ধরে ফেলেন নিউ ইয়র্কের গোলকিপার। শেষ দিকেও একটি সুযোগ হাতছাড়া করেন তিনি।
নিউ ইয়র্ক সিটির মাঠে লুহানের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ২৪ বছর বয়সী ডিফেন্ডারের ক্যারিয়ারে প্রথম গোল এটি।
সপ্তদশ মিনিটে মেসির লুখান-মেসির স্বদেশি মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করে সমতায় ফেরান নিউ ইয়র্ক সিটিকে।
৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।
পরের মিনিটেই সেই ফ্রি কিক। মেসিকে ফাউল করাতেই ফ্রি কিকটি পায় মায়ামি। তার নিচু শটে তেমন জোর ছিল না। গোলকিপার বল ধরে নেওয়ার পথেই ছিলেন। কিন্তু প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে এক ড্রপে বল চলে যায় জালে।
৭৪তম মিনিটে নোয়াহ অ্যালেনের ক্রস থেকে অনেকটা লাফিয়ে দারুণ হেডে গোল করেন ধারে মায়ামিতে আসা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল।
এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে উঠে এলো লিগের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি। এবারের আসরে ৫ ম্যাচে নিউ ইয়র্কের প্রথম হার এটি। মায়ামির সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এখনও দুইয়ে আছে দলটি। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা