ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট : কাইয়ুম চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
  • পঠিত: ৫৩৩ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট :::সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেশের বাইরে থেকেও অনেকেই সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে এ নগরকে সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে একত্রে বসবাস করেন, যা আমাদের গর্বের বিষয়। মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে দক্ষিণ সুরমার পৈত্যপাড়ায় শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের বার্ষিক কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, তারেক রহমান সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। সে অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালনে সবাই সহযোগিতা করে আসছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সিলেটে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে পালনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতের ধারাবাহিকতায় সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দক্ষিণ সুরমা দীর্ঘদিন প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্তর সুরমার মতো দক্ষিণ সুরমাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের নাটমন্দির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ। এছাড়া বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকার, সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত প্রমুখ। একই দিন বিকেলে সিসিক প্রশাসক নগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় গীতা সংঘের বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে তিনি ‘ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস’ (আইএনএস)-এর আয়োজনে তালতলায় একটি হোটেলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সৈয়দ শাহ এমরান।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত •