ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
  • পঠিত: ৩৩৫ বার
Overlay/Verification
যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের গভীর আবেগের মধ্য দিয়ে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার প্রয়াস লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার ২৬ মার্চ দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল ৭:৩০ মিনিটে কলেজের স্কাউট ও গার্লস গাইড দলের সদস্যরা জেলা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকাল ৯:৩০ মিনিটে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিশুরা তুলির আঁচড়ে মহান মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলে। সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা উসমান গণি এবং গীতা পাঠ করেন জুই রাণী তালুকদার। একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেনের স্বাগত বক্তব্যের পর শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অন্নপূর্ণা রায়, তমালিকা তালুকদার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম-এর অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গড়ার কাজে নিজেদের প্রস্তুত করতে হবে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত—তাই এর মর্যাদা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” বাংলা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান ও প্রভাষক সিনথি চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে মাওলানা উসমান গণির বিশেষ মোনাজাত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা