প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরিক্ষা সম্পন্ন
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 28, 2026 ইং
-
পঠিত: ৩২৭ বার
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের'র উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার, ২৮ মার্চ, রাউজানের পাচঁখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ জন ছাত্র-ছাত্রী উপস্থিতে বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষালয়ের সম্মানিত উপদেষ্টা শাসনসারথি তিসসানন্দ মহাথের, সদ্ধর্মশ্রী বিপসসী মহাথের, সদস্য কমযোগী কীর্তিপাল থের, প্রধান সমন্বয়কারী সত্যানন্দ থের, সমন্বয়কারী বুদ্ধানন্দ থেরো, ভদন্ত করুণাপ্রিয় থের, কো-চেয়ারম্যান ভদন্ত শ্রদ্ধাশ্রী থের, চেয়ারম্যান ভদন্ত জ্ঞানপাল থের, সচিব করুণানন্দ থের, সহ-সচিব বোধিকীর্তি ভিক্ষু, সদস্য শ্রীমাণ সুদর্শী শ্রামণ। এছাড়াও সম্মানিত শিক্ষকবৃন্দ, যুবসমাজ, গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় এবং সাড়ম্বরে ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স