ঢাকা | বঙ্গাব্দ

কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন ডাক্তার সৈকত বড়ুয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • পঠিত: ৪২ বার
Overlay/Verification
স্বাধীনতার পর মহেশখালীর উত্তর অঞ্চলের কালামারছাড় ইউনিয়নে সর্বপ্রথম বৃহত্তম আয়োজন ঈদ পূর্ণমিলনী,কুরআনের আলো হিফজুল কোরআন কেরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সন্তান মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া। তিনি বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন। তিনি এসময় বলেন,আমার কালারমারছড়া ইউনিয়নের বা মহেশখালী'র সন্তান এ পরিচয় দিতে আমি গর্ববোধ করি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন,যেন আপনাদের সেবাদান করতে পারি। তিনি আরো বলেন, কোনো কোরআনে হাফেজ ডা. সৈকত বড়ুয়া'র কাছে চিকিৎসা নিতে গেলে হাফেজ পরিচয় দিলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স