ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় দুই মাসের শিশুকে মাটিতে ছুঁড়ে হত্যা করলেন পিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
  • পঠিত: ১৬ বার
Overlay/Verification
মোঃ বোরহান উদ্দিন

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের বুক থেকে ছিনিয়ে মাহিরা নামে দুই মাসের কন্যা সন্তান কে মাটিতে ছুঁড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে পাষণ্ড পিতার বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়িতে সকাল আটটার নির্মম এ ঘটনা ঘটে। পাষণ্ড পিতার নাম মোঃ ওসমান গনি(২৮)। সে ওই বাড়ির মোঃ কামাল উদ্দিনের পুত্র। পেশায় রং মিস্ত্রি। জানা গেছে, সকালে স্ত্রীকে চা দিতে বললে দেরি করায় মায়ের বুকে থাকা মাহিরাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে পাষণ্ড পিতা। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে নিহতের মা, দাদি ও পাষণ্ড পিতা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাঁচতে নিহতের অভিযুক্ত পিতা ওসমান ও দাদি নুর বেগম মেডিকেলে খাট পড়ে যাওয়ার মিথ্যা নাটক সাজালে কর্তব্যরত চিকিৎসক আঘাত দেখতে পেয়ে পুলিশ কেস'র কথা বললে সার্টিফিকেট না নিয়েই সটকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশের সেকেন্ড অফিসার এস আই নাজমুল হাসান বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। সরেজমিন নিহতের দাদি নুুুর বেগম (৫০) প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে প্রতিবেদকের কাছে পুত্রবধূর বরাত দিয়ে বলেন, তার ছেলে চা দিতে হওয়ায় শিশুকে মাটিতে ছুড়ে ফেলে হত্যা করে। নিহতের মা সুমাইয়া আক্তার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, নিহত শিশু রাতে ঘুমায় না। টস জালিয়ে দিলে খেলা করে। সকাল হলেই ঘুমিয়ে পড়ত। ঘটনার আগে পিতা তাকে ডাকাডাকি করে জাগ্রত করতে না পেরে শিশুর দু চোখে ঠান্ডা পানি ঢেলে দেন। তারপরও শিশুর ঘুম থেকে জাগ্রত হয়নি। পানি দেয়া নিয়ে নিয়ে তার সাথে কথাকাটি হয়। এর পর বাবা মেয়ে দুজনেই বিছানায় ঘুমিয়ে পড়লে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কাজ সেরে শিশুটিকে বাহিরে রোদ্রে নিয়ে গেলে ঘর থেকে চায়ের কথা বলে ডাকাডাকি করতে থাকেন ওসমান। রুমে গেলে ক্ষিপ্ত হয়ে বুকে ঘুমন্ত শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছু্ঁড়ে মারে। মাটি থেকে কোলে তুলতেই বুঝতে পারেন তার একমাত্র সন্তান আর নাই। শিশুর শরীরের রং পরিবর্তন হয়ে যায়। পরে মেডিকেল নিয়ে গেলে তারা চিকিৎসককে খাট থেকে পড়ে গেছে বলে মিথ্যা নাটক সাজায়। পরে পুলিশের কথা শুনে সিএনজি অটোরিকশা আনার কথা বলে মেডিকেল থেকেই চম্পট দেয়। নিহতের মামা সাকিবও একই বর্ণনা দিয়ে একমাত্র ভাগনি হত্যার বিচার দাবি করেন। 

জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাজহারুল বলেন, শিশুকে মৃত আনা হয়েছে। শিশুটির গায়ে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় কারণ জিজ্ঞেস করলে শিশুর পিতা ও একজন বয়স্ক মহিলা বার বার বলছিলেন খাট থেকে পড়ে গেছে। পুলিশ কেসের কথা জানালে তারা মৃত শিশুকে নিয়ে সটকে পড়েন। রিপোর্টটাও নেননি। তবে মা কোন কথা না বলে প্রচুর কান্না করছিলেন। 

জানতে চাইলে এস আই নাজমুল হাসান জানান, ময়নাতদন্তে শিশুটির মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও মামলা হয়নি তবে হবে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স