ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

টিকাদানে সচেতনতা বাড়াতে কর্ণফুলীতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
  • পঠিত: ৬৬৪ বার
Overlay/Verification
হাম ও রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী শুরু হতে যাওয়া হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বিশেষ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। সভায় বক্তারা জানান, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া এই টিকাদান কর্মসূচি উপজেলার পর্যায়ে আগামী ১২ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। সভাপতির বক্তব্যে ডা. মোসাম্মৎ জেবুন্নেসা বলেন, “হাম ও রুবেলা একটি সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কর্ণফুলী উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইতোমধ্যে যারা ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনের সময় আবার টিকা নিতে পারবে। অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয়।” প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বলেন, “সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। হাম-রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্ণফুলী উপজেলার প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “অভিভাবকদের অনুরোধ করছি, নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করুন। টিকা নেওয়ার আগে অনলাইন প্ল্যাটফর্ম ‘vaxepi’-তে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করলে কার্যক্রম আরও সহজ হবে।” সভায় জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করবেন। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্ণফুলী উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ সফল হবে এবং শিশুরা এই সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত •