ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে ভূমিসেবা মেলা উদ্বোধন, মিলছে ডিজিটাল সেবা

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
  • পঠিত: ৩৮৮ বার
Overlay/Verification

‎“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।‎‎মঙ্গলবার (১৯ মে) সকালে কর্ণফুলী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।‎‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নাগরিকরা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের অনলাইন ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।‎‎সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।‎‎উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটাল কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা।‎‎পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে জনগণ এখন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে দালালচক্রের দৌরাত্ম্য কমছে এবং সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের অটোমেশন কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ।‎‎সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, “সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পান, সেই লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও পাচ্ছেন।”‎‎তিনি আরও বলেন, “ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির বিকল্প নেই। অনলাইনভিত্তিক সেবা চালুর ফলে এখন মানুষ ঘরে বসেই অনেক কাজ সম্পন্ন করতে পারছেন।”‎‎মেলায় ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে কর রেজিস্ট্রেশন, ভুল সংশোধনের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগ ও সমস্যা সমাধানে গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে তাৎক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।‎‎মেলায় আসা সেবাগ্রহীতা রাসেল বলেন, “এক জায়গায় এত ধরনের ভূমিসেবা পাওয়া সত্যিই উপকারী। আগে ছোট ছোট কাজের জন্য অনেক ঘুরতে হতো। এখন অনলাইন সেবা ও সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগে ভোগান্তি অনেক কমেছে।”‎‎মেলায় আগত সাধারণ মানুষের উপস্থিতি ও আগ্রহ দেখে আয়োজকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন