ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চোটে জর্জরিত আর্জেন্টিনা, তালিকায় যোগ হলো আরেক নাম

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
  • পঠিত: ৪৬০ বার
Overlay/Verification

বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এমন সময় একের পর এক চোটে জর্জরিত হয়ে পড়েছে আর্জেন্টিনা। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম, যা কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।


বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাসে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করার কথা আর্জেন্টিনার। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় পারেদেসের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে। ফলে তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এবং বিশ্বকাপের আগে ইনজুরি তালিকাকে আরও দীর্ঘ করলেন।
এর আগে লিওনেল মেসিকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পরীক্ষার পর জানা যায়, এটি গুরুতর কোনো চোট নয়; কেবল পেশিতে টান লেগেছে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে পুরোপুরি ফিট অবস্থায় নামতে পারেন।


গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও উদ্বেগ ছিল। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে তার আঙুলে ছোট একটি ফাটল ধরা পড়ে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।


মিডফিল্ডার নিকো পাজের বাঁ হাঁটুতে ব্যথা রয়েছে। হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে আঘাত পাওয়ার পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো অবশ্য সুস্থতার পথে অনেকটাই এগিয়েছেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় ডান হাঁটুর ল্যাটেরাল কোল্যাটেরাল লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। ৪৭ দিন পর এখন তিনি পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন।
একইভাবে ফরোয়ার্ড হুলিয়েন আলভারেজও সুস্থ হয়ে ফিরতে চলেছেন। গত এপ্রিলের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে তার বাঁ গোড়ালিতে মচকানোর সমস্যা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনাই বেশি।
উইঙ্গার নিকোলাস গঞ্জালেসের অবস্থা তুলনামূলক জটিল। এপ্রিলের শেষ দিকে অনুশীলনের সময় পেশিতে টিয়ার হয় তার। ফলে প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলার সম্ভাবনা খুবই কম।
ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনাও পেশির চোটে ভুগছেন। মন্টিয়েলের ক্ষেত্রে দ্বিতীয় মাত্রার (গ্রেড-২) টিয়ার ধরা পড়েছে, তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে মোলিনার চোট তুলনামূলক হালকা (গ্রেড-১) হওয়ায় সময়মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা বেশি।
এই তালিকার শেষ নাম থিয়াগো আলমাদা। তবে তার সমস্যা গুরুতর নয়। দীর্ঘ মৌসুমের ক্লান্তির কারণে পেশিতে টান অনুভব করছেন তিনি এবং বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।


এতসব অনিশ্চয়তার কারণে স্কালোনি ও তার কোচিং স্টাফ বিকল্প পরিকল্পনাও তৈরি রেখেছেন। কোনো খেলোয়াড় শেষ মুহূর্তে ছিটকে গেলে দলে তাদের ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এই তালিকায় রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিম পেরন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।
বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে এতগুলো ইনজুরির ঘটনা নিঃসন্দেহে স্কালোনির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •