ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • পঠিত: ৫৬৯ বার
Overlay/Verification
চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্প্রতিক ভারি বৃষ্টি ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৪নং ওয়ার্ডের আজিমপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার ঘটনার পর জরুরি উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু আক্রান্ত এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রায় ২০ জনকে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে আজিমপাড়া-খোয়াজনগর এলাকাকে ডেঙ্গু জোন হিসেবে চিহ্নিত করা হয়। পরে বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের নিয়ে ওই এলাকায় মশক নিধন অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্ণফুলী।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা কেয়া, সিপিপি উপজেলা টিম লিডার এম মঈনউদ্দীন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা জামিল, খোয়াজনগর ৪নং ওয়ার্ডের সদস্য তাহের আহমদ, বর্ণমালা হাতেখড়ি স্কুলের প্রতিষ্ঠাতা ও সময়ের আলোর সাংবাদিক মনসুর আলম মুরাদ এবং উপজেলা স্যানিটারি অফিসার টিটু দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, সিপিপি স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা।

ডা. জেবুন্নেছা কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরো উপজেলাজুড়ে মাইকিং করানো হবে। পাশাপাশি তিনি উপজেলাবাসীকে বিনামূল্যে ডেঙ্গু টেস্টসহ সব ধরনের সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের অনুরোধ জানান।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় •