ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
  • পঠিত: ২৫১ বার
Overlay/Verification
নিজস্ব প্রতিবেদক:::: প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ। তিনি ৮১ বছর অতিক্রম করে জীবনের ৮২তম বছরে পদার্পণ করেছেন। দীপংকর বড়ুয়া রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বৌদ্ধতীর্থ পল্লী কাজড় দিঘীর পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত শশীভূষণ বড়ুয়া ও প্রয়াত জ্ঞানদা বালা বড়ুয়ার দ্বিতীয় পুত্র তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরজীবনে ধর্ম, শিক্ষা, সমাজ ও মানবকল্যাণে তাঁর অবদান আরও বিস্তৃত হয়েছে। দীপংকর বড়ুয়া একজন নিবেদিতপ্রাণ লেখক। প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বৌদ্ধ ধর্ম ও দর্শনবিষয়ক ১২টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখনীতে বৌদ্ধধর্মের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণের ভাবনা প্রতিফলিত হয়েছে। শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি রাউজান (দক্ষিণ) প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে পাঁচ বছর নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষক নেতৃত্বে দায়িত্ব পালন করেন। নিজ গ্রামের কাজড় দিঘীর পাড় জেতবন বিহারের উন্নয়ন ও পরিচালনায়ও তাঁর ভূমিকা অনন্য। তিনি দীর্ঘ ২২ বছর বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বিহারের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও দীপংকর বড়ুয়ার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমাজের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে তিনি সম্মাননা ও সংবর্ধনায় ভূষিত হয়েছেন। মানবিক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন দীপংকর-সুপ্রভা ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সামর্থ্য অনুযায়ী তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ বৌদ্ধ ভিক্ষু এবং অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ ছাড়া ত্রৈমাসিক ‘দীপংকর প্রজ্ঞাবার্তা’ পত্রিকার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। পত্রিকাটির প্রকাশনা ও মানোন্নয়নে পৃষ্ঠপোষকতা, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা পরিবার, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, দীপঙ্কর প্রজ্ঞাবার্তা, দীপংকর-সুপ্রভা ট্রাস্ট, বৌদ্ধ বার্তা পরিবারসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভ জন্মদিনে প্রথিতযশা এই লেখক ও শিক্ষাবিদের প্রতি জানানো হয়েছে বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরোগ জীবন কামনা করে শুভানুধ্যায়ীরা বলেন, তাঁর জ্ঞান, প্রজ্ঞা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •