শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 1, 2026 ইং
-
পঠিত: ৭০ বার
বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ''শুভ মধু পূর্ণিমা'' উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম কর্তৃক অষ্টবিংশতি বুদ্ধপূজা, লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলীপূজা, মারবিজয়ী উপগুপ্ত পূজা, ঋদ্ধিপুরুষ শ্রদ্ধেয় গুরু গোবিন্দ ঠাকুর পূজা ও হাটহাজারী উপজেলার জোবরা সুগত বিহারের আজীবন অধ্যক্ষ, উপ-সংঘরাজ শীলরক্ষিত মহাস্থবির মহোদয়ের নিয়োগ দীর্ঘায়ু কামনা এবং বুদ্ধকীর্তন আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য সোমবার ৩১আগষ্ট ২০২৬ বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন হল প্রাঙ্গনে বিকাশ কান্তি বড়ুয়া, সভাপতি, সীবলী সংসদ, চট্টগ্রামের উপস্থিতিতে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
উদযাপন কমিটিতে সুজিত বড়ুয়াকে আহবায়ক করে উৎসব বড়ুয়া বাপ্পা- সদস্য সচিব, উদাস বড়ুয়া দোলন-সমন্বয়কারী এবং দিগন্ত বড়ুয়া-সমন্বয়কারী রেখে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার হাটহাজারী উপজেলাস্থ জোবরা সুগত বিহারে মহাসারম্বে নানা অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দিনটি পালনের আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটি উক্ত পূণ্যময় অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স