ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
  • পঠিত: ১৯১ বার
Overlay/Verification
সিলেটে চলল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান–শ্রীলঙ্কা টেস্ট শুরু হলো আজ। এই দুটি টেস্টের আড়ালে চলে গিয়েছিল শারজায় জিম্বাবুয়ে–আফগানিস্তান টেস্টটি। ক্রিকেটপ্রেমীর চোখ সেখানেও থাকলে নিশ্চয়ই একটি ব্যাপার নিয়ে সাড়া পড়ে যেত সামাজিক যোগাযোগমাধ্যমে!

শারজা টেস্টে আজ শেষ দিনে ড্র করেছে জিম্বাবুয়ে–আফগানিস্তান। তবে এই ম্যাচের ফলে কারও আগ্রহ থাকার কথা নয়। আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে স্কোরবোর্ড। পাঁচ দিন মিলিয়ে মোট তিন ইনিংসে ব্যাট করেছে দুই দল। জিম্বাবুয়ে ৫০৪ ও ৫২৩/৫ এবং আফগানিস্তান ৫১৪। টেস্টে এমন স্কোরবোর্ড কখনো দেখেছেন?

আরেকটু খুলে বলা যাক—কোনো টেস্ট ম্যাচে কখনো তিনটি পাঁচ শ রানের দলীয় ইনিংস দেখেছেন? সব নথিপত্র বের করে খুঁজতে পারেন। সাহায্য নিতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থেকে পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন সাইটের, তবু পাবেন না। কারণ, টেস্ট ক্রিকেটের ১৪৯তম বছরে এবং ২,৬৪২তম ম্যাচে এসে এমন ঘটনা ঘটল এই প্রথম! সে প্রথমে আরেকটি প্রথমের নজিরও গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে দুই ইনিংসেই ৫০০+ দলীয় রানের রেকর্ড এখন জিম্বাবুয়ের। টেস্ট ইতিহাসে এর আগে এক ম্যাচে অন্তত দুই ইনিংসে ন্যূনতম ৫০০ রানের দলীয় স্কোর দেখা গেছে ৪৯বার।

এক টেস্টে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে শারজা টেস্ট অবশ্য শীর্ষ ৪০–এও নেই। মোট ১,৫৪১ রান নিয়ে এই টেস্ট তালিকায় ৪১তম। পাঁচ দিনে মোট ৪০ উইকেটের মধ্যে পড়েছে মাত্র ২৫টি। বোঝাই যাচ্ছে, শারজার বাইশ গজে এ টেস্ট আসলে ছিল রান–উৎসবের ম্যাচ।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে সেই উৎসবের শেষ দিনে মাঠে নামা জিম্বাবুয়ের হয়ে শেষ সেশনে ওয়েলেসলি মাধেভেরে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ড্র মেনে নেয় দুই দল। টেস্টে এটাই মাধেভেরের প্রথম সেঞ্চুরি। তার আগেই ডাবল সেঞ্চুরি তুলে নেন ৪১ বছর ৮২ দিন বয়সী ক্রেগ আরভিন।

২০৬ রানে অপরাজিত থাকা আরভিন টেস্টে তৃতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি পেলেন। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪২ বছর ৬ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করা প্রোটিয়া এরিক রোয়ানের দখলে রেকর্ডটি। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১ বছর ১৯৫ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করা ইংল্যান্ড কিংবদন্তি জ্যাক হবস তালিকায় আরভিনের ওপরে।

৪০ বছর ২৭৬ দিন বয়সী ব্রেন্ডন টেলর সেঞ্চুরি পান জিম্বাবুয়ের প্রথম ইনিংসে। অর্থাৎ, ১৯২৬ সালে লর্ডস টেস্টের পর এই প্রথম টেস্টে কোনো ম্যাচে চল্লিশোর্ধ্ব একাধিক ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। আর আরভিন পেলেন টেস্ট ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৪০ বছর পেরিয়ে ডাবল সেঞ্চুরির দেখা। সেটাও ১৯৯৪ সালে গ্রাহাম গুচের পর প্রথম।


শারজা টেস্টে সেঞ্চুরি হলো মোট ৭টি। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড অবশ্য ছুঁতে পারেনি এ ম্যাচ। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি প্রথম দেখা গেছে ২০০৫ সালে অ্যান্টিগায়, ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ম্যাচে। এর ৮ বছর পর ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচেও দেখা গেছে ৮ সেঞ্চুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় •