ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

জানেন ‘রাম’ হতে কত টাকা নিয়েছেন রণবীর? কত টাকা পেলেন ‘রাবণ’ যশ?

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
  • পঠিত: ১৬৪ বার
Overlay/Verification
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই সাফল্যের মুখ দেখেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’। সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শকমহল। আর সেই আবহেই মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় বক্স অফিসে আক্ষরিক অর্থেই ইতিহাস তৈরি করল এই ছবি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, প্রথম পাঁচ দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৪৬.৩৫ কোটি টাকা। বিশ্বজুড়ে সেই উপার্জনের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে অবিশ্বাস্য ৬৬৩.৯০ কোটি টাকার গণ্ডী।

বিশাল বাজেটের এই রামায়ণে যেমন আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে, তেমনই ছবির তারকাসমাবেশ এবং তাঁদের নেওয়া পারিশ্রমিক নিয়ে নেটপাড়ায় ও ট্রেড অ্যানালিস্টদের মধ্যে শুরু হয়েছে চরম চর্চা। ছবিতে প্রভু রামের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন রণবীর কাপুর। দুই পর্বে বিভক্ত এই ফ্র্যাঞ্চাইজির জন্য রণবীর মোট ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে, অর্থাৎ প্রতিটি পর্বের জন্য তাঁর পকেটে ঢুকছে প্রায় ৭৫ কোটি টাকা।

অন্যদিকে, লঙ্কাপতি রাবণের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী মেগাস্টার যশ। সূত্রের দাবি, তিনি মোট ১০০ কোটি টাকা (প্রতি পর্বে ৫০ কোটি টাকা) চুক্তি করেছেন। তবে সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রচলিত উপায়ে নির্দিষ্ট কোনও অভিনয় ফি না নিয়ে, ছবির সহ-প্রযোজক হিসেবে প্রজেক্টের লভ্যাংশের অংশীদার হয়েছেন যশ। এছাড়া ছবিতে মহাবীর হনুমানের চরিত্রে সনি দেওল দুই পর্ব মিলিয়ে মোট ৪০ কোটি টাকা (প্রতি পর্বে ২০ কোটি টাকা) নিচ্ছেন।

রামায়ণের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের পারিশ্রমিকের অঙ্কও কম চমকপ্রদ নয়। মাতা সীতার ভূমিকায় অনন্য অভিনয় করা সাই পল্লবী দুই পর্বের জন্য মোট ১২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন, যা পর্ব প্রতি ৬ কোটি টাকা। আবার রামের ভাই লক্ষ্মণের চরিত্রে নজর কাড়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রবি দুবের পারিশ্রমিক জানা গিয়েছে মোট ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে, অর্থাৎ পর্ব অনুযায়ী যার হিসেব দাঁড়ায় ৩ থেকে ১০ কোটি টাকার কাছাকাছি।

পরিচালক নীতেশ তিওয়ারি ছবিটির জন্য নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা। সব মিলিয়ে, তারকাদের পারিশ্রমিক থেকে শুরু করে বক্স অফিসের রেকর্ডের খতিয়ান— দুইই প্রমাণ করছে যে হিন্দি সিনেদুনিয়ায় ‘রামায়ণ: পার্ট ১’ এক নতুন অধ্যায়ের সূচনা করল। এবার দেখা যাক, সত্য়িই ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি করতে পারে কিনা রণবীরের রামায়ণ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় •