ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শাটডাউন হলেও ট্রাম্প খাদ্যসহায়তা বন্ধ করতে পারবেন না, আদালতের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৩২ বার
Overlay/Verification
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা স্থগিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির দুই ফেডারেল বিচারক। এটা এ ইঙ্গিত দেয় যে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা দীর্ঘদিন ধরে চললেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। গতকাল শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে দুজন ফেডারেল বিচারক এ নির্দেশ দেন। দুজনই সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ কর্মসূচি এসএনএপি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ বা প্রতি ৮ মার্কিনের একজন নিজ পরিবারের খাদ্যসহায়তার জন্য এসএনএপি কর্মসূচির ওপর নির্ভর করেন। শনিবার (আজ) থেকে এ সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছে, যেহেতু গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেস বাজেট বিল পাস করাতে ব্যর্থ হয়েছে, তাই আর এসএনএপি কর্মসূচির অর্থ জোগান দিতে পারবে না কেন্দ্রীয় সরকার। এমনকি ঘাটতি পূরণের জন্য জরুরি তহবিল থেকেও অর্থের জোগান দেওয়া হবে না। তবে গতকাল দেওয়া আদালতের দুটি নির্দেশেই সরকারের এ যুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রথম নির্দেশটি দেন বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক ইন্দিরা তালওয়ানি। তিনি এসএনএপি কর্মসূচিতে অর্থ জোগান দেওয়ার বিষয়ে (এমনকি আংশিক হলেও) জানাতে ট্রাম্প প্রশাসনকে আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি বলেন, কর্মসূচি পুরোপুরি বন্ধ করাটা আইনবিরোধী। এই বিচারক আরও বলেন, এসএনএপি কর্মসূচি চালিয়ে নিতে সরকারি জরুরি তহবিল থেকে অর্থ নেওয়াটা বৈধ। সরকার এর আগেও এমন করেছে। দ্বিতীয় নির্দেশটি দেন রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট বিচারক জন ম্যাককনেল। কয়েকটি শহরের কর্তৃপক্ষ, অলাভজনক প্রতিষ্ঠান আর শ্রমিক ইউনিয়ন এখানে ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ চ্যালেঞ্জকে করেছিল। বিচারক ম্যাককনেলও তাঁর বোস্টনের সহকর্মীর মতো একই নির্দেশ দেন। এ বিচারক সরকারি জরুরি তহবিল থেকে অর্থ নিয়ে এসএনএপি কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে সোমবারের মধ্যে ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে হালনাগাদ পরিস্থিতি জানাতে বলেন। পৃথক আদালতের পক্ষ থেকে এমন নির্দেশনা পাওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাঁর প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করে লেখেন, জরুরি তহবিল থেকে এ কর্মসূচিতে অর্থের জোগান দেওয়া আইনসম্মত নয়। ট্রাম্প লেখেন, ‘আমাদের সরকারি আইনজীবীরা এটা মনে করছেন না যে হাতে থাকা অবশিষ্ট অর্থ দিয়ে এসএনএপি কর্মসূচি চালিয়ে নেওয়ার আইনি ক্ষমতা আমাদের আছে। এখন আমরা কী করতে পারি, কী পারি না—সেটি নিয়ে দুটি আদালত পরস্পরবিরোধী মতামত দিয়েছেন।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব