ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বৃথা গেলো ভলভার্টের সেঞ্চুরি, আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতলো ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৩৩ বার
Overlay/Verification
আগেও দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত, তবে শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি একবারও। তবে এবার আর স্বপ্নভঙ্গ হয়নি ভারতীয় মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল ভারত। আর ২০১৭ সালে ভারতের স্বপ্নভঙ্গ করে ইংল্যান্ড। তবে এবার আর ভুল করেনি, প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়ে গেলো ভারতীয় নারী ক্রিকেট দল।  ইতিহাসে এবারই প্রথমবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ছাড়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রতি আসরেই হয় অস্ট্রেলিয়া নতুবা ইংল্যান্ড ফাইনাল ম্যাচে থাকতোই। কিন্তু এবার এই দুই দলের কোনো দলই ফাইনালে ছিল না। তাই নতুন চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব, তা আগে থেকেই জানা ছিল।  রোববার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উদ্বোধনী জুটি থেকেই আসে ১০৪ রান। শেফালি ও দীপ্তি শর্মার ফিফটি এবং স্মৃতির ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের পুঁজি পায় ভারত।  জবাব দিতে নেমে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ বলে ৫১ রান। ৩৫ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন ব্রিটস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি আনিকা বশ। ৬ বলে কোনো রান না করেই বিদায় নেন শ্রী চরণীর বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে।  তৃতীয় উইকেট জুটিতে সুনে লুসকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ভলভার্ট। শেফালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২৫ রান। মারিজান কাপও টিকতে পারেননি বেশিক্ষণ। বিদায় নিয়েছেন ৫ বলে ৪ রান করেই।  সিনালো জাফতা ফেরেন ২৯ বলে ১৬ রান করে। এরপর আনেরি ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন ভলভার্ট। দলীয় ২০৯ রানের মাথায় দীপ্তির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৭ বলে ৩৫ রান করা ডের্কসেন।  এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক লরা ভলভার্ট। এক পর্যায়ে তুলে নেন সেঞ্চুরি। তবে এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে বড় শট খেলতে গিয়ে। এরপর আর বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। ভারতের ২৯৮ রানের বিপরীতে ৪৫ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।  এর আগে বৃষ্টির কারণে ফাইনালের টসে বিলম্বে হয়েছে। খেলাও শুরু হয়েছে দেরিতে। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ঘরের মাঠে দারুণ শুরু এনে দেয় স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ওপেনিং জুটি। ১৭.৪ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে ভারত। ৫৮ বলে ৮ চারে ৪৫ রান করা স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ত্রিয়ন। স্মৃতির বিদায়ে ক্রিজে আসেন সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেজ। শেফালির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৬ রানে বিদায় নেন সেঞ্চুরির পথে থাকা শেফালি। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করে খাকার বলে লুসের হাতে ধরা পড়েন তিনি। এটিই শেফালির সর্বোচ্চ ইনিংস।  আগের ম্যাচে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রদ্রিগেজ এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়েও আউট হয়ে গেছেন ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলেই। খাকার বলে উলভার্টের হাতে ক্যাচ দেন তিনি।  অধিনায়ক হারমানপ্রীতও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে এমলাবার বলে বোল্ড হয়ে যান তিনি। ডি ক্লার্কের বলে তার হাতেই ক্যাচ দেয়ার আগে আমানজীত করেন ১২ বলে ১৪।  পাঁচে নামা দীপ্তি অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন। সাতে নামা রিচা ঘোষ নেমেই ঝড় তোলেন। দীপ্তি-রিচার দারুণ জুটি ভারতকে তিনশ'র বেশি রানের আশা দেখাচ্ছিল। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রিচা। দলের স্কোর তখন ২৯২।  ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন রিচা।  অর্ধশতক হাঁকানো দীপ্তি ইনিংসের একদম শেষ বলে রানআউট হন। ৫৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। ৩ রানে অপরাজিত থাকেন রাধা যাদব। প্রোটিয়াদের পক্ষে খাকা ৩টি, এমলাবা, ডি ক্লার্ক এবং ত্রিয়ন ১টি করে উইকেট শিকার করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় •