ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৯৫ বার
Overlay/Verification
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে। প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি। ১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন। ১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কস্তে মারা গেছেন গত বৃহস্পতিবার। গতকাল মৃত্যুর খবর নিশ্চিত করে মারিয়ানা ফেরারি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানলাম, লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন। খেলাধুলায় তিনি রেখে গেছেন সমৃদ্ধ এক ঐতিহ্য।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিলেন প্রতিশ্রুতিশীল সাইক্লিস্ট। যুদ্ধ শেষে আবার নামেন ট্র্যাকে। ১৯৪৭ সালে জেতেন ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ। পরের বছর লন্ডন অলিম্পিকে সাইক্লিংয়ের টিম পারস্যুট ইভেন্টে সেমিফাইনালে ব্রিটেন ও ফাইনালে ইতালিকে হারাতে বড় ভূমিকা ছিল তাঁর। গত জানুয়ারিতে হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট আগনেস কেলেতি মারা যাওয়ার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন চার্লস কস্তে। বৃষ্টি ভেজা সেই প্যারিসের আকাশে মশাল হাতে তাঁর হাসিটাই এখন রয়ে গেল স্মৃতিতে—এক শতাব্দী পেরোনো এক চ্যাম্পিয়নের আলো হয়ে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন