ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

নেইমারকে সতর্ক করলেন ব্রাজিল কোচ আনচেলত্তি; কিন্তু কেন?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৭৭১ বার
Overlay/Verification
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে তার শারীরিক অবস্থা নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করলেন। সে সঙ্গে জানিয়ে দিয়েছেন, শরীরের প্রতি আরও মনোযোগী হতে হবে। সে সঙ্গে এটাও জানিয়েছেন, যে সবাই চায় নেইমার তার সেরা ফর্মে ফিরে আসুক। ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার খেলোয়াড় বর্তমানে ফিটনেস সমস্যায় ভুগছেন, যার কারণে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন।

প্ল্যাকার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘না, নেইমার সম্পর্কে প্রশ্ন করা একদম স্বাভাবিক। তিনি ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তি। সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসুক। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), কোচিং স্টাফ, খেলোয়াড়— সবাই একই আশা করছে।’

আনচেলত্তির আশা, নেইমার চাইলে দ্রুত সেরা অবস্থানে ফিরে আসতে পারবে। তিনি বলেন, ‘আজকের ফুটবলে শুধু প্রতিভা নয়, শারীরিক সক্ষমতা ও খেলার তীব্রতা— সবকিছুই প্রয়োজন। আমি আশা করি নেইমার খুব দ্রুত তার সেরা অবস্থায় ফিরবে।’

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুর (এসিএল) ইনজুরিতে পড়েন নেইমার। সেই ইনজুরির পর থেকেই তিনি ব্রাজিল দলের বাইরে।

চলতি বছর জানুয়ারিতে ফর্ম ফিরে পাওয়ার আশায় তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তবে টানা ইনজুরির কারণে তিনি এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি। সম্প্রতি ৪৮ দিনের বিরতির পর মাঠে ফেরেন; কিন্তু ম্যাচ ফিটনেস ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

গত বোববার ব্রাজিলিয়ান লিগে ফ্লামেঙ্গোর বিপক্ষে সান্তোসের ৩-২ গোলে পরাজয়ের সময় ৮৫ মিনিটে তাকে তুলে নেন কোচ। কিন্তু এ ঘটনায় নেইমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। কোচ হুয়ান পাবলো ভোইভোদার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।

সান্তোসের নির্বাহী পরিচালক আলেকজান্দ্রে ম্যাতোস সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের প্রশংসা করে একটি দীর্ঘ বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, ‘প্রতিভাবানদের সবসময়ই ভুল বোঝা হয়। তারা সময়ের আগে চিন্তা করে, আলাদা কিছু করে, ইতিহাস গড়ে; কিন্তু তারা মানুষও বটে— ভুল করে, হাসে, কাঁদে, অনুভব করে। নেইমার এমনই একজন প্রতিভা, যিনি অনেক প্রতিকূলতার পরও উঠে দাঁড়ান।’

ম্যাটোস আরও যোগ করেন, ‘তারা (সমালোচকরা) তোমাকে হারানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তুমি সবকিছুর চেয়ে বড়। এই ভালোবাসা ও শ্রদ্ধা তোমার প্রাপ্য। কঠিন সময়ই মানুষকে শক্তিশালী করে তোলে।’

সান্তোসের হয়ে এখন পর্যন্ত নেইমার ১৫টি লিগ ম্যাচে তিনটি গোল করেছেন। দলটি বর্তমানে ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ১৭তম স্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই করছে।

নেইমারের লক্ষ্য এখন স্পষ্ট — ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো। কিন্তু তার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শারীরিকভাবে শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা।

কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে সতর্ক করেছেন, শুধু প্রতিভা নয়, আধুনিক ফুটবলে ফিটনেসই আসল চাবিকাঠি। এরই পরিপ্রেক্ষিতে নেইমার এখন ইনজুরি ও সমালোচনার মধ্যেও নিজের সেরা রূপে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ • ৭ নভেম্বরের চেতনায় রাজপথে বিএনপি, চট্টগ্রাম দক্ষিণে মীর হেলালের হুঁশিয়ারি • শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা:মিফতাহ সিদ্দিকী • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত •