ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৭৪৫ বার
Overlay/Verification
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।

এই জয়ে একসাথে অনেক কিছু পাওয়া হলো বাংলাদেশের। সেই ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রোকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলে ২-১ ব্যবধানে ভারতকে সবশেষ হারানোর গল্প লিখেছিল বাংলাদেশ। ভুলে যাওয়া সেই স্বাদ ২২ বছর পর সমর্থকদের দিলেন মোরসালিন।

চলতি বাছাইয়ে জয়হীন থাকার তীব্র হতাশা ছিল, সে হতাশার বৃত্ত থেকেও বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার হাহাকারও ঘুঁচল, খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি আস্বাদন করলেন প্রথম জয়ের অনির্বচনীয় স্বাদ।

পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত।

গ্যালারি ভরা দর্শকের তুমুল হর্ষধ্বনি, উন্মাদনা, অনেক না পাওয়ার হতাশা সঙ্গী করে শুরু হলো ম্যাচ। ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে থাকা হামজা-শোমিতদের শুরুটা অবশ্য ছিল ধীরলয়ে। কানাডা প্রবাসী শোমিত সোমকে নিয়ে শুরুর একাদশ সাজালেও বাংলাদেশ সেভাবে পারছিল না মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে।

তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গ্লাভসে জমান গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু, তাতেও দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। খানিক পর মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। ঢিমেতালে শুরু লড়াইয়ে দুই দলই ছিলন বেশ সতর্ক।

এরপর আচমকা দ্বাদশ মিনিটের ওই চোখজুড়ানো গোলে গ্যালারিতে প্রাণের সঞ্চার করেন মোরসালিন।

রাকিবকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান মোরসালিন, প্রতিপক্ষ ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে ঢুকে পড়েন বক্সে। শট নেওয়ার সুযোগ ছিল রাকিবের, কিন্তু তিনি পাস বাড়ান অন্য প্রান্তে মোরসালিনকে। নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন চোট কাটিয়ে ফেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার।

লাল-সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো ৭টি।

শুরু থেকে খুব একটা সাবলীল ছিলেন না কাজী তারিক রায়হান। প্রতিপক্ষের চার্জে একদফা ব্যথা পেলেও চালিয়ে যান খেলা। তবে বেশি অস্বস্তি বোধ করায় ২৬তম মিনিটে তাকে তুলে শাকিল আহাদ তপুকে নামান কাবরেরা।

৩১তম মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে গিয়ে অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে অনেক দূরে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন মিতুল মারমা। কর্নারের কাছাকাছি মিতুল বল হারালে এক পর্যায়ে পেয়ে যান লালিয়ানজুয়ালা চাংতে। তার শট আটকানোর উপায় ছিল না মিতুলের। চাংতের শটটি হামজা হেডে ক্লিয়ার করলে হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

একটু পর তপু বর্মনের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাম পায়ের ভলি করেন হামজা, কিন্তু বল কিছুটা বাঁক খেয়ে হতাশ করে বাইরে যায়।

সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে ভারত। বদলি নামা মহেশ সিংয়ের ভলি দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। রক্ষণ জমাট রাখতে আরও বেশি মনোযোগী হয় বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা বরাবরের মতোই ছিলেন দূর্ভেদ্য দেয়াল হয়ে।

৬৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে চেষ্টা করেন বদলি ফরোয়ার্ড মোহাম্মাদ সানান। বল এক ড্রপ খেয়ে মুখ লুকায় মিতুলের গ্লাভসে। স্বস্তিটুকু অটুট থাকে বাংলাদেশের।

ছয় মিনিট পর দুটি পরিবর্তন আনেন কাবরেরা। জায়ান ও মোরসালিনকে তুলে তাজ উদ্দিন ও শাহরিয়ার ইমনকে নামান বাংলাদেশ কোচ। শাকিল ৭৯তম মিনিটে ভালো জায়গায় বল পেয়েছিলেন, কিন্তু বক্সের একটু ওপর থেকে তার নেওয়া গতিহীন শট গুরপ্রিতকে পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

৮১তম মিনিটে বাইলাইনের কাছ থেকে ইমনের ক্রসে ফাহিমের হেডে বল সান্দেস ঝিঙ্গানের গায়ে লেগে কর্নার হয়। ভারত অধিনায়কের হাতে বল লেগেছে ভেবে পেনাল্টির দাবি তোলে বাংলাদেশ, সাড়া মেলেনি রেফারির।

ওই কর্নার ফিরিয়েই পাল্টা আক্রমণে ওঠে ভারত। বক্সের ঠিক ওপর ভারতের এক খেলোয়াড় শাকিলের চার্জে পড়ে গেলে সফরকারী খেলোয়াড়রা ফাউলের দাবিতে ছুটে যায় রেফারির দিকে। ফিলিপিন্সের রেফারি ক্লিফফোর্ড ডেপুয়েট সাড়া দেননি।

যোগ করা সময়েও প্রচণ্ড চাপ দেয় ভারত, কিন্তু মিতুল ছিলেন সতর্ক। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ কড়া নেড়েছিল বাংলাদেশের দুয়ারে। রাকিবের থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন ফাহিম, কিন্তু তার শট প্রতিহত করেন এক ডিফেন্ডার।

এর একটু পরই বাজে শেষের বাঁশি। বাঁধনহারা উল্লাসে নেচে ওঠে গ্যালারি, পরস্পরকে আলিঙ্গনে বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন হামজা-শোমিতরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •