ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

জাপানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭০টিরও বেশি ভবন ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬১৪ বার
Overlay/Verification
জাপানের দক্ষিণাঞ্চলের এক উপকূলীয় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। যাকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। এতে ১৭০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। এ ঘটনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা সিটির সাগানোসেকি জেলার একটি আবাসিক এলাকায় আগুন লাগে। যা দ্রুতই ছড়িয়ে পড়ার পর রাতভর দাউদাউ করে জ্বলতে থাকে।

আগুন নেভাতে অগ্নিনির্বাপক দলের মোতায়েন করা হয় সেনাবাহিনী। একাধিক হেলিকপ্টার ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণ করতে কার্যত ব্যর্থ হয়। ফলে ১৭০টিরও বেশি ভবন পুড়ে যায়।

জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আগুনে ৪৮  হাজার ৯০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে - যা প্রায় সাতটি ফুটবল মাঠের সমান। এর ফলে ওই এলাকার ১৭৫ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ভিডিওতে অগ্নিকাণ্ডে ধ্বংসযজ্ঞের দৃশ্য উঠে এসেছে। তাতে দেখা যায়, পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে এসেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বুধবার জানায়, আগুনের ঘটনার পর একজনকে মৃত উদ্ধার করা হয়। এছাড়া হালকা পুড়ে যাওয়া ৫০ বছর বয়সি এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক এক্স পোস্টে বলেছেন, ‘ঠাণ্ডায় ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হওয়া সকল বাসিন্দার প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় সরকার সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।’

কিউশু ইলেকট্রিক পাওয়ারের তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৩০০টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

১৯৭৬ সালের পর থেকে ভবনের সংখ্যা এবং আগুনে পুড়ে যাওয়া এলাকার আয়তনের দিক দিয়ে এটি জাপানের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। ১৯৭৬ সালে ইয়ামাগাতা প্রিফেকচারের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত সাকাতা শহরের অগ্নিকাণ্ডকে জাপানের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড মনে করা হয়।

এর আগে ২০১৬ সালে ইতোইগাওয়ায় অগ্নিকাণ্ডে ১৪৭টি ভবন এবং প্রায় ৪০ হাজার বর্গমিটার এলাকা পুড়ে যায়। তবে ওই অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন