ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

আফ্রিকার দেশ ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ দিল্লির আকাশে, ফ্লাইট ব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৭১৫ বার
Overlay/Verification
আফ্রিকার দেশ ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল মেঘ পৌঁছে গেছে এশিয়ায়। এই মহাদেশের দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা যাচ্ছে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মেঘ। ভারতের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ওই মেঘ লোহিত সাগর পেরিয়ে ওমান ও ইয়েমেন হয়ে ভারতে প্রবেশ করেছে।

আফ্রিকার দেশ ইথিওপিয়ার ওই আগ্নেয়গিরির নাম হায়লি গুব্বি। প্রায় ১২ হাজার বছর ধরে সেটি সুপ্ত অবস্থায় ছিল। গত রোববার সকাল থেকে সেটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের সময় সৃষ্টি হওয়া ছাইয়ের মেঘ বায়ুমণ্ডলের কয়েক হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যায়।

আগ্নেয়গিরির ছাইয়ের মেঘের কারণে ভারতের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাইট বিলম্ব হয়েছে অথবা যাত্রার দিক বদল করা হয়েছে। ভারতের যেসব এলাকার আকাশে এই মেঘের উপস্থিতি দেখা গেছে, উড়োজাহাজকে সেসব এলাকা এড়িয়ে যেতে বলেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।

অগ্ন্যুৎপাতের সময় নির্গত ছাইয়ের মেঘ উড়োজাহাজের ইঞ্জিনের ক্ষয়ক্ষতি করতে পারে, বিমানবন্দরকে দূষিত করে তুলে পারে এবং দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। তবে অনেক উঁচুতে থাকায় দিল্লির বায়ুমানের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা কম। এরপরও আজ মঙ্গলবার শহরটির বায়ুমান ছিল ‘খুব খারাপ’।

ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, সমুদ্রপৃষ্ঠের সাড়ে ৮ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে উচ্চতায় এই ছাইয়ের মেঘের প্রভাব পড়েছে। মেঘের কারণে কিছু সময়ের জন্য স্যাটেলাইটের কার্যকারিতা ও উড়োজাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে। গতকাল সোমবার রাতে মেঘটি উত্তর ভারত হয়ে এগিয়ে আসে। সেটি চীনের দিকে এগিয়ে যাচ্ছে।

অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ সৃষ্টি হওয়ার ঘটনা বিরল। ২০১০ সালে আইসল্যান্ডের এইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের সময় এমন মেঘ সৃষ্টি হয়েছিল। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপের আকাশসীমার কিছু অংশ পুরোপুরি বা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উড়োজাহাজ চলাচলে সবচেয়ে বড় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •