চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য পদ অর্জন করেছেন ট্রাস্টি রুবেল বড়ুয়া
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 6, 2026 ইং
-
পঠিত: ১৭৪ বার
চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য পদ অর্জন করেছেন ট্রাস্টি রুবেল বড়ুয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য পদ অর্জন করেছেন।
বুধবার ২৬ নভেম্বর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছ থেকে সদস্যপদের সনদ ও আইডি কার্ড গ্রহণ করেন। এ সময় হাসপাতালের পরিচালক বলেন, সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ও উদার মানুষগুলো এগিয়ে এলে রোগীসেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি রুবেল বড়ুয়ার তারুণ্যদীপ্ত মানবসেবার মনোভাবকে স্বাগত জানিয়ে বলেন, “যুবসমাজকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে; তাদের শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, রুবেল বড়ুয়ার মতো তরুণরা ধারাবাহিকভাবে মানবসেবায় যুক্ত থাকলে রোগীদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য পদ অর্জন করেছেন রুবেল বড়ুয়াকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন মানব কল্যাণে ধম্মকথা পরিবার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স