ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে তৃণমূলের বিদ্রোহ: মশাল মিছিলে উত্তেজনা চরমে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৬৫ বার
Overlay/Verification
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। কৈয়াগ্রাম রাস্তার মাথা থেকে শুরু হওয়া দীর্ঘ মশাল মিছিল ফকিরনির হাট এলাকায় গিয়ে বিশাল সমাবেশে রূপ নেয়। হাতে ‘সরওয়ার নিজামকে বয়কট’ লেখা ফেস্টুন, ব্যানার ও মশাল নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরওয়ার জামাল নিজাম বারবার অসৎ উপায়ে মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে না থেকে বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন-সংগ্রাম কিংবা দলের সংকটে কখনো মাঠে ছিলেন না। বিদেশে আরাম-আয়েশে সময় কাটালেও এখন সুসময় আসতেই তিনি সুবিধা নিতে মাঠে নেমেছেন বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, বিশ্বাসঘাতক, সুবিধাবাদী ও ‘মীর জাফর’ চরিত্রের ব্যক্তিকে মনোনয়ন দিলে এ আসনে বিএনপি পরাজয়ের ঝুঁকিতে পড়বে। তাই তৃণমূলের দাবি—অচিরেই সরওয়ার নিজামের মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও নির্যাতিত নেতৃত্বের কাউকে মনোনীত করতে হবে। দলের অভ্যন্তরীণ সংকট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে আনোয়ারা–কর্ণফুলী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মনোনয়ন বঞ্চিত তিন নেতার অনুসারীরা বিক্ষোভ, মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ, কাফনের কাপড় পরে মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। মাঠের নেতা-কর্মীদের এ ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করায় বিএনপির স্থানীয় রাজনীতিতে অস্থিরতা বেড়েছে। এদিকে, গত ১৩ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিতভাবে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। চিঠিতে অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১৮ অক্টোবর তিনি দেশ ত্যাগ করেন এবং ২০২৪ সালের জানুয়ারির ‘আমি-তুমি-ডামি’ নির্বাচনের পর আওয়ামী লীগের ‘ক্লিয়ারেন্স’ নিয়ে দেশে ফিরে আসেন। এমনকি তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন—১৯৯১ সালের নির্বাচনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর নৌকা প্রতীকের প্রধান এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন তারা। তৃণমূল নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের আন্দোলনে অনুপস্থিত, শেকড়বিহীন, সুবিধাবাদী নেতাকে বারবার মনোনয়ন দেওয়ায় ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়েছে। তারা সতর্ক করে বলেন, তৃণমূলের দাবিকে উপেক্ষা করলে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি বিপর্যস্ত অবস্থায় পড়তে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত না এলে বিদ্রোহ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবারের বিশাল মশাল মিছিলে অংশগ্রহণকারীদের ঢল দেখে অনেকেই মন্তব্য করেন—সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ এখন আরণ্যক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শীর্ষ নেতৃত্বের দ্রুত হস্তক্ষেপ এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন