ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ঢাকা ক্যাপিটালসের প্রথম জয় কোচ মাহবুব আলম জাকিকে উৎসর্গ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৮৫ বার
Overlay/Verification
ঢাকা ক্যাপিটালসের প্রথম জয় কোচ মাহবুব আলম জাকিকে উৎসর্গ ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে কোচ মাহবুব আলম জাকিকে হারায় ঢাকা ক্যাপিটালস। সেই শোককে শক্তিতে পরিণত করে আগের দিন দারুণ জয়ে বিপিএল শুরু করা রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছে তারা। দারুণ বোলিং-ফিল্ডিংয়ে শান্ত-মুশফিকদের মাত্র ১৩২ রানে আটকে দিয়েছিল ইমাদ-নাসিররা। পরে নাসির, শামিম, সাব্বিরা ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেন। এই জয়কে প্রয়াত কোচ জাকিকে উৎসর্গ করার কথা জানিয়েছেন ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় তারা। শুরুর ধাক্কা সামলে উঠে জুটি গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও আগের দিন দুর্দান্ত সেঞ্চুরি করা শান্ত। অফ স্পিনার নাসিরকে পেয়েই আক্রমণাত্বক হয়ে ওঠার চেষ্টা করেন তানজিদ। যদিও নিজের দ্বিতীয় ওভারে বাঁহাতি ওপেনারকে ফেরান নাসির। ডানহাতি অফ স্পিনারের বলে এক্সট্রা কভারে তানজিদ ক্যাচ দিয়েছেন ১৫ বলে ২০ রান করে। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। রাজশাহীর যখন প্রয়োজন তখন ১৫ বলে ১৩ রান করে ইমাদের বলে পুল করতে গিয়ে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ভালো শুরু পেলেও ইমাদকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেট নিয়েছেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাজশাহীর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৭ রান। দুইটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে বড় ধাক্কা খায় ঢাকা। এরপর উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে ঢাকার ইনিংস টানেন। দুজনের ৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় দলটি। উসমান অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি ১৫ বলে ১৮ রান করে ফিরে যান। আর অধিনায়ম মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১২ রান। এক প্রান্ত আগলে রাখা মামুন হাফ সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। তিনি ৪৫ রান করে ফিরেছেন। নাসির হোসেন কিছুটা ধীর গতির ইনিংস খেললেও দলের জন্য তা ছিল বেশ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১৯ রান। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান অবিচ্ছিন্ন জুটি গড়ে ঢাকাকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ২ ছক্কায় ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন। আর ১৩ বলে ১৭ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামীম। তাদের জুটি থেকে আসে ১৮ বলে ৩৬ রান। রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নাওয়াজ। তিনি ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। এর বাইরে একটি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে। দিনের অপর খেলায় নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে সিলেট টাইটানস জয় লাভ করেন। নোয়াখালী এক্সপ্রেস ৭ উইকেট ১৪৩ রানের জবাবে সিলেট টাইটানস ৯ উইকেট ১৪৪ রান করে স্বাগতিকদের প্রথম জয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন