বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সমবেত প্রার্থনা
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 8, 2026 ইং
-
পঠিত: ৭১ বার
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উদ্যোগে সমবেত প্রার্থনা
উৎফল বড়ুয়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উদ্যোগে বুধবার ৩১ডিসেম্বর চট্টগ্রামে বৌদ্ধদের এক সমবেত প্রার্থনা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো। মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত শাসন প্রিয় মাথেরো,ভদন্ত বসুমিত্র মহাথেরো,ভদন্ত ধর্মমিত্র মহাথেরো,ভদন্ত ড.সংঘপ্রিয় মহাথেরো,সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু রুবেল বড়ুয়া।দক্ষিণ জেলার সহ-সভাপতি প্রকৌশলী বাবু রনি বড়ুয়া চৌধুরী,পটিয়া সহ-সভাপতি বাবু কল্লোল বড়ুয়া,পটিয়ার সাধারণ সম্পাদক বাবু কল্লোল বড়ুয়া রাজন।
আরো সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার কুসুম বড়ুয়া,বিশিষ্ট ব্যবসায়ী সুশীল বড়ুয়া,শিক্ষক বিপুল বড়ুয়া,বিশিষ্ট ক্রীড়া সংগঠক সবুজ বড়ুয়া সহ আরো অনেক প্রাজ্ঞ ভিক্ষুসংঘসহ হাজারও পুণ্যার্থীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স