ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

নতুন বছরের দ্বিতীয় দিনেই ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৭৬ বার
Overlay/Verification
নতুন বছরের দ্বিতীয় দিনেই ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা। অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বর্ণবিদ্বেষের শিকার হওয়া এবং বারবার উপেক্ষিত হওয়ার ক্ষোভ উগরে দিয়েছেন অবসরের ঘোষণার দিনেই।

শুক্রবার সিডনিতে এক সাংবাদিক সম্মেলনে খাজা তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, "এই সিরিজ শুরু হওয়ার আগেই আমি অবসরের ইঙ্গিত পেয়েছিলাম। আমি খুশি যে নিজের শর্তে অবসর নিতে পারছি।" গত গ্রীষ্মেই তিনি অবসরের কথা ভেবেছিলেন, কিন্তু কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাঁকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করেন।

নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়েই বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন খাজা। তিনি বলেন, "পাকিস্তান থেকে আসা একজন গর্বিত মুসলিম হিসাবে আমাকে বলা হয়েছিল আমি অস্ট্রেলিয়ার হয়ে কোনোদিন খেলতে পারব না। কিন্তু আজ আমি এখানে। আমি চাই আমার এই যাত্রা পরবর্তী উসমান খাজাদের জন্য অনুপ্রেরণা হোক।" তিনি আরও বলেন, "আমি চাই পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের যেন আমার মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়। তাদের সঙ্গে যেন সমান ব্যবহার করা হয়।" প্রাক্তন ক্রিকেটার এবং সংবাদমাধ্যমের একাংশের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন খাজা। তাঁর কথায়, "শেষ কয়েক বছরে আমাকে বারবার আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে আমি স্বার্থপরের মতো দলে টিকে আছি। কিন্তু আমি নিজের জন্য খেলিনি, দেশের জন্য খেলেছি।"

২০০৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় উসমান খাজার। ২০১১ সালে সিডনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে তিনি ৩৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন। কাকতালীয়ভাবে, সেই সিডনিতেই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তিনি। খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টেস্ট খেলেছেন, যেখানে তাঁর মোট রান ৬২০৬। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় তিনি ১৫ নম্বরে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি শতরান। শুধু টেস্ট নয়, অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। খাজার অবসরের ঘোষণার পরেই ক্রিকেট বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে মনে করছেন আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন তিনি। তবে খাজার বর্ণবিদ্বেষ বিরোধী মন্তব্যকে সমর্থন জানিয়েছেন প্রায় সকলেই। তাঁর এই সাহসী পদক্ষেপ আগামী দিনে অনেক ক্রিকেটারকে সাহস জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাশেজ সিরিজ ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাই সিডনি টেস্টের ফলাফল সিরিজের উপর কোনো প্রভাব ফেলবে না। তবে এই ম্যাচটি উসমান খাজার বিদায়ী ম্যাচ হিসাবে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা