সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 8, 2026 ইং
-
পঠিত: ১০৭ বার
'রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৯তম ব্লাড ক্যাম্পেইন সোমবার (১৯ জানুয়ারি) সিলেট মহানগরীর উপশহর ই-ব্লক পয়েন্ট প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের মানবিক এক ঝাঁক কর্মকর্তা উপস্থিতিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,মানবিক ব্যাক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল,সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ শাহান,সহ- প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক ঈমন,মহিলা সম্পাদক জেসমিন বেগম,সদস্য মাহমুদুল হাসান নাঈম, আকরাম খান বাপ্পি আকরাম খান রাব্বি, রুবি মজুমদার, অলিউর রহমান আল-আমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার আপনজনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক।
সংগঠনের সেচ্ছাসেবীরা বলেন, আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সব সময় পাশে আছি। উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে একশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
সংগঠনের কর্মকর্তারা আরো বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা।আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স