ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বনাথে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আজিজুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
  • পঠিত: ৯৭ বার
Overlay/Verification
বিশ্বনাথ প্রতিনিধি:: প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আলহাজ্জ আজিজুর রহমান নামে এক যুক্তরাজ্য প্রবাসী। তিনি সব সময় দেশের মানুষের খোজঁখবর রাখাসহ এলাকাবাসীদের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। আজিজুর রহমান নিজ ব্যক্তি ও পারিবারিক অর্থায়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'র নামে সংগঠনের মাধ্যমে বিভিন্ন গ্রামে ডিপ টিউবওয়েল, ঘর নির্মাণ, ঢেউটিন প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, প্রতিবন্ধী, অসহায়, অসুস্থ ব‍্যক্তিদের আর্থিক সহায়তাসহ নানান বিষয়ে সহযোগিতা করে আসছেন। আলহাজ আজিজুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সোনাপুর গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী। সুদূর প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কথা ভেবে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট এই সমাজসেবক। তাঁর প্রতিষ্ঠিত ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক কর্মীদের নিয়ে মিলনমেলা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে স্হানীয় গোলচন্দ বাজারস্হ‍্য চ্যারিটি গ্রুপের কার্যালয়ে ওই মিলনমেলা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চ‍্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ বিশিষ্ট মুরব্বি আতাউর রহমানের সভাপতিত্বে ও চ‍্যারিটি সদস‍্য এখলাছ আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আক্তার হোসেন, আব্দুল কাদির রাজু, চ‍্যারিটি সদস‍্য মো. শাহাব উদ্দিন মিজান, লাহিন নাহিয়ান, তারেকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, আজিজুর রহমানের মানবিক দর্শনে সোনাপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনচিত্র বদলে যাচ্ছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে অসংখ্য অসহায় পরিবার পেয়েছে বসবাসের জন্য স্থায়ী ঘর, আর তৃষ্ণার্ত মানুষ পেয়েছে বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল। প্রতিবন্ধীরা পেয়েছেন হুইল চেয়ার, শীতার্ত মানুষের জন্য ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র, অসহায় হতদরিদ্রদের শিক্ষা উপকরণ, কৃতি শিক্ষার্থীদের প্রধান করা হয়েছে সংবর্ধনা। বক্তারা আরও বলেন, বর্তমানে আজিজুর রহমানের নির্দেশনায় সংগঠনের ‘এডুকেশন সাপোর্ট টিম’ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং ‘ক্যান্সার সাপোর্ট টিম’ মরণব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে আতাউর রহমান স্বেচ্ছাসেবকদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আজিজুর রহমানের স্বপ্নকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সভা শেষে আলহাজ্ব আজিজুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল আহমদ, মাহবুব হাসান, মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, আলিমুর রহমান, আক্তার হোসেন, রিপন আহমদ, মোঃ তুহিন আহমদ, মনসুর আলী, নাজিমুল হক, উকিল আলী, আব্বাস মিয়া, রাজিকুল ইসলাম, মোহাম্মদ মোক্তার হোসেন, মতিউর রহমান, আনোয়ার হোসেন, মো মানিক মিয়া, জাহেদ আহমদ, আফতাব উদ্দিন, এমরান আহমদ, মো.জামাল উদ্দিন, সেবুল আহমদ, বাবুল মিয়া, মো: জাকারিয়া হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স