ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চট্টগ্রাম সমাবেশে তারেক রহমান: ২৪’র ছাত্র আন্দোলনে স্বাধীনতা রক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৬০ বার
Overlay/Verification
সরোয়ার রানা ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র আন্দোলন নতুন করে রক্ষা করেছে। তিনি বলেন, স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, তা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ—আর সেই দায়িত্ব বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে পালন করেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশে কার্যত বাকস্বাধীনতা ছিল না। মানুষের মত প্রকাশের অধিকার, রাজনৈতিক অধিকার এবং ন্যায়বিচারের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই বাস্তবতায় দেশের মানুষ পরিবর্তন চেয়েছে এবং সেই পরিবর্তনের সূচনা হয়েছে ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে।

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতকে অগ্রাধিকার দিয়েই বিএনপির রাজনীতি পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তারেক রহমান।

সম্ভাব্য সরকার গঠনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এতে করে প্রান্তিক জনগোষ্ঠীও মৌলিক স্বাস্থ্যসেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী—তাদের পিছিয়ে রেখে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের স্বাবলম্বী করতে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষি খাত প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এজন্য কৃষক ও কৃষাণীদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি, যার মাধ্যমে স্বল্পসুদে ঋণ নিয়ে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠনের সুযোগ পেলে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন