ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫২৫ বার
Overlay/Verification
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতির বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করেছে বিজিবির সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।রোববার সকালে ১৯ বিজিবির সদর দপ্তরে এক মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির কর্মকর্তাবৃন্দ নির্বাচনে তাদের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে তারা সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান।এসময় লিখিত বক্তব্য দেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের। নিম্নে তা তুলে ধরা হলো : ১। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর দপ্তর বিজিবির দিক নির্দেশনায় অন্যান্য ব্যাটালিয়ন এর ন্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। ২। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যেন নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ৩। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও নির্বিঘ্নে পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। ৪। নির্বাচনকে কেন্দ্র করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ১৩১.৫ কিঃ মিঃ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই সময়ে যেন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে ও সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। ৫। ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। ৬। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ০১টি জেলার ০৩টি সংসদীয় আসনে ০৭টি উপজেলায় এবং সিটি কর্পোঃ ওয়ার্ড নং ২৮-৩০ ও ৪০-৪২ এ ১৪ প্লাটুন (২৮১ জন) বিজিবি মোতায়েন এর মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ০১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও ০১টি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য ০৫টি উপজেলায় বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি'র K-9 ইউনিটের ০১টি ডগ মোতায়েন থাকবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করতঃ দায়িত্ব পালন করবে। ৭। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) হতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্য ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় মহড়া ও সমন্বয় সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতিটি সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ। ৮। আপনারা জানেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ ১০টি (কানাইঘাট) ভোট কেন্দ্র চর বেষ্টিত এবং দুর্গম এলাকা। যা নির্বাচনী দায়িত্বকে অনেক বেশী চ্যালঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় উক্ত এলাকার দায়িত্বপ্রাপ্ত ফোর্স আসন্ন প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে সড়ক এবং নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা হয়েছে। ৯। এছাড়া জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় লাইভ সার্ভেইল্যান্স ব্যবস্থা ও মেটাল ডিটেক্টর ব্যবহারের মাধ্যমে চেকিং ব্যবস্থা রয়েছে এবং এ কাজে দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত ০৮টি নন-লেথাল শর্টগান বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। ১০। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন