ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বর্ণাঢ্য আয়োজনে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৪১ বার
Overlay/Verification
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। শনিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এর সামনে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়। কেক কাটার পূর্বে আয়োজিত সমাবেশে ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আজ সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যাঁদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, আমি তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যে পরিবর্তন এসেছে, আমি মনে করি তাদের হাত ধরে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে, সবার সার্বিক সহযোগিতায়-বিশেষ করে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সারিতে থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা, ভোট প্রদান এবং নিরাপদে ফিরে যাবার ব্যবস্থা নিশ্চিত করেছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সুন্দর পরিবেশে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের নেতৃত্বে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শিখরে পৌঁছাবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই ধারাবাহিকতায় আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি, সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, তারা দেশের সুনাম বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গর্বিত দূত হিসেবে ভূমিকা রাখবে-এই প্রত্যাশা করছি। সবশেষে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে ভালো রাখার মাধ্যমেই আমরা ভালো থাকব-এই হোক আজকের দিনের অঙ্গীকার। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আহমদ কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা