সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক:আরিফুল হক চৌধুরী
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ১৯৯ বার
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট-৪ আসনের মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়ে নির্বাচিত করেছেন তার ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই।
মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবেন আপন করে নিয়েছেন, তার জন্য আমি ঋণী।
আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। মানুষ যে বিপুল সমর্থন দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন, এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবো-তিন উপজেলার জনগণ যেটার ওপর বিশ্বাস করে আমার ওপর আস্থা রেখে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের সেই চাওয়া যেন পূরণ করতে পারি। তাদের চাওয়া-রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, গীর্জা, শ্মশানঘাট, গ্যাস, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ সৃষ্টি করা এবং শ্রমিকদের নানা সমস্যার সমাধান করা। এই উদ্দেশ্যেই তারা আমাকে ভোট দিয়েছেন। আমি শপথের পরে আমার নির্বাচনি এলাকার জনগণকে নিয়ে বসে অগ্রাধিকারভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এরপর আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ।
সিলেটের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট বিভাগে আমার দল থেকে ১৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমরা একত্রে বসে সিলেটের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা ঠিক করবো।
তিনি আরও বলেন, আমার দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেকে হাফ-সিলেটি দাবি করেছেন। তিনি আমাদের সিলেটের জামাই। সিলেটের মানুষ তাঁকে সম্মান দেখিয়ে একযোগে ধানের শীষে ভোট দিয়েছে। তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান চায়। আমরা সেই আশা ও পরিকল্পনা নিয়ে সিলেটকে এগিয়ে নিতে কাজ করবো।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স