ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান শহীদ দিবস উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬২৪ বার
Overlay/Verification
স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিকচ মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় মূল আলোচনা পর্ব। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার লক্ষ্যে কলেজে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ আমাদের ভাষা শহিদরা করেছেন, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে খুব কম জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। এই আত্মত্যাগ আমাদের শিখিয়েছে—অধিকার আদায়ে ঐক্য, সাহস ও দৃঢ়তার বিকল্প নেই। আমাদের উচিত ভাষা শহিদদের আদর্শ হৃদয়ে ধারণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও সৃজনশীল বিকাশে নিজেদের নিয়োজিত রাখা। নতুন প্রজন্ম যদি মাতৃভাষাকে ভালোবাসে, তার সঠিক ব্যবহার শেখে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলার মর্যাদা তুলে ধরতে সক্ষম হয়, তবেই একুশের আত্মত্যাগ সার্থক হবে। সভাপতি মো. ফয়জুল হক তাঁর বক্তব্যে বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। একুশ আমাদের ন্যায়বোধ, সাহস, আত্মমর্যাদা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারি, তবে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কেবল পাঠদান নয়; বরং তাদের আদর্শ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। মহান শহিদদের আত্মত্যাগ আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসা মানেই নিজের অস্তিত্বকে ভালোবাসা। তাই একুশের চেতনাকে ধারণ করে আমাদের শিক্ষা, আচরণ ও কর্মে তা প্রতিফলিত করতে হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা ফয়সল আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষক জুই রাণী তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোছাইন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক জয়া সরকার, প্রভাষক মুহিয়ারা বেগম (ইংরেজি বিভাগ) এবং প্রভাষক মো. নিজাম উদ্দিন (বায়োলজি বিভাগ)। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক হাছান শাহরিয়ার মজুমদার, প্রভাষক সাগর আহমেদ, প্রভাষক জুই রাণী তালুকদারসহ অনেক শিক্ষার্থী। তাঁদের আবৃত্তিতে একুশের চেতনা ও ভাষা শহিদদের স্মরণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা ফয়সল আহমেদ। পরবর্তীতে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সমগ্র আয়োজন ছিল সুশৃঙ্খল, তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। মহান শহিদ দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হয়েছে। বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন • মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ • অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী • রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা • বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু • তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর •