ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজানে বিসিসিইউএল জেনারেল হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৬২ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানে বিসিসিইউএল জেনারেল হাসপাতাল-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ-এর প্রাক্তন অধ্যক্ষ ডা. দেব প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির। বিশেষ অতিথি ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা-এর মহামান্য চতুর্দশ সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথেরো, মহামুনি মন্দির মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত অভয়ানন্দ মহাথেরো এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (রেসিডেন্ট) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী। সঞ্চালনা করেন ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়েশনের চেয়ারম্যান প্রফেসর ডা.চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া,ইউএসটিসি সাবেক উপাচার্য ডা.প্রভাত চন্দ্র বড়ুয়া,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা.মনোজ কুমার বড়ুয়া,বাংরাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক শিউলী চৌধুরী,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি লায়ন মৃদুল কান্তি চৌধুরী, চট্টগ্রামের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়েশনের মহাসচিব ডা.ভাগ্যধন বড়ুয়া, বিসিসিইউএল এর চেয়ারম্যান ডা.দীবাকর বড়ুয়া, বিজিএইচ ম্যানেজার অপারেশন রাজীব বড়ুয়া, আইটি ব্যবস্থাপক সুমন বড়ুয়াসহ প্রমুখ। হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, সমাজসেবক ও বিশিষ্টজন বক্তব্য রাখেন। আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১৯টি বুথে দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে ৯ শতাধিক রোগী নিবন্ধন করেন। রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি, পরিচালক, শেয়ারহোল্ডার ও স্টাফদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের মাঝে সনদ বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাসপাতালটিকে এগিয়ে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতা ও অনুপ্রেরণায় এক বছরে প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির বলেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবাদান কার্যক্রম পরিচালনা করবে-এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অতিথিরা হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন