সিলেটের লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: 10:20 দুপুর, 18 মার্চ 2026
বিশ্বনাথ প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১৮০ জন অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাদ জোহর সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এসোসিয়েশনের সদস্য সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সদস‍্য এখলাছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মো. সামছুজ্জামান, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার এখলাছ আলী, মুরব্বি তাজ উদ্দিন, চ‍্যারিটি সদস্য তারেকুল ইসলাম। বক্তারা বলেন, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম। তাই আমাদের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ,মুরব্বি তৈমুছ আলী, ময়না মিয়া, সেবুল মিয়া, মনাই মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।