‘গরীব দুঃখী মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কাউকে খেলাধুলা করতে দিবো না’ - গিয়াস কাদের চৌধুরী এমপি

প্রকাশিত: 11:18 দুপুর, 18 মার্চ 2026
চট্টগ্রাম - ৬ রাউজান আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, ‘গরীব দুঃখী মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কাউকে খেলাধুলা করতে দিবো না’। গত শনিবার (১৪ মার্চ) রাউজান সরকারি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজান পৌরসভার উপকার ভোগীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, শিক্ষা কর্মকর্তা নুর নবী। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এমএ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ মেম্বার, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন, পৌর প্রকৌশলী শাহিন শাহার হোসেন, বিএনপি নেতা শহীদ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।