পুনাক এসএমপি সিলেট কর্তৃক শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: 01:11 দুপুর, 24 মার্চ 2026
এসএমপি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি সিলেট কর্তৃক ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৪ মার্চ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি পুনাকের সভানেত্রী সিদরাতুল মুনতাহা।
উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ৪৬ (ছেচল্লিশ) জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে পুরস্কৃত করা হবে। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।