চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের সফল অভিযানে ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসাম
চট্টগ্রাম, ৬ এপ্রিল ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম বাকলিয়া থানা পুলিশের সহায়তায় সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি মোঃ শওকত আলী ওরফে শওকতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ শওকত আলী (২৬), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, মাতা- সালমা বেগম, স্থায়ী ঠিকানা- আশরাফপুর, মীর বাড়ী, ০৯ নং ওয়ার্ড, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর এবং বর্তমান ঠিকানা- তক্তারপুল, আলী স্টোর বিল্ডিংয়ের পিছনে নেক্কার বাড়ী, শতাব্দী টাওয়ারের ৫ম তলা, থানা- বাকলিয়া, চট্টগ্রাম।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) জনাব মোঃ তারিকুল ইসলাম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদসহ থানার অফিসার ও ফোর্সের সদস্যরা।
আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিম্নোক্ত মামলাগুলো রয়েছে:
- বাকলিয়া থানা মামলা নং-০৩(০৪)২৬
- বাকলিয়া থানা মামলা নং-১১(০৪)২৬
- বাকলিয়া থানা মামলা নং-০৭(০৪)২৬
- বাকলিয়া থানা মামলা নং-০২(০৭)২৫
এছাড়া থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা (বাকলিয়া থানা মামলা নং-২১(০৭)২৫) পাওয়া গেছে। আসামি উক্ত মামলাগুলোর ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে জানা গেছে।
গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি চলমান রাখা হবে।