বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষা সহায়ক প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি::: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে 'সোনাপুর চ্যারিটি গ্রুপ'র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে খাজাঞ্চীগাঁও গ্রামের মালিকা খানম হাফিজিয়া দাখিল মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাইড বই উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হল রুমে লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্যদের মাধ্যমে ওই গাইড বই শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়।
মাদরাসার সুপার মাওলানা কয়েছ আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুহিবুর রহমান তুহিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহ সুপার মুফতি মাওলানা হাবিবুর রহমান আয়াজ, বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি সদস্য মাওলানা ফারুক আহমদ, চ্যারিটি সদস্য মো. তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান।
অনুষ্টার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী হাফিজ পারভেজ আলী ও নাতে রাসুল সা. পরিবেশন করেন হাফিজ জুনেদ আহমদ।
এসময় খাজাঞ্চীগাঁও গ্রামের মুরব্বি তেরাব আলী, গয়াছ খাঁন, কিরন খাঁন, মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আব্দুল সালাম, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নাজির আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আল আমিন, মাওলানা মুহিবুর রহমান তুহিন, সহকারী মৌলভী মাওলানা শুয়াইবুর রহমান, সহকারী শিক্ষক শামিমা আক্তার, তাহমিনা বেগম, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ দিলোওয়ার হোসেন, সহকারি শিক্ষক হাফিজ জাকির আহমদ, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য মাহবুব হাসান, এখলাছ আহমদ, এমরান আহমদসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশে দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার মাওলানা কয়েছ আহমদ।