মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০২জন মা

প্রকাশিত: 07:53 বিকাল, 17 মে 2026

গতকাল বেলা  ১৩.০০-১৪.৩০ টা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সহকারী পরিচালক রামেশ্বর দাস এর নেতৃত্বে উপপরিদর্শক শেখ আবুল কাশেম এবং মো: আব্দুর রশিদ এর সহযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর একটি বিশেষ টিম চট্টগ্রামস্থ লোহাগাড়া থানাধীন কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের চুনতি নামক স্থানে হোটেল মিডওয়ে ইন এর সামনে রাস্তার উপর থেকে মোটর সাইকেল আটক করে তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ হতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক পাচারকারী আটক করা হয়। আটককৃতরা হলো ১। মোঃ রিদুয়ান (২৪) গ্রেফতার, পিতাঃ মফিজুর রহমান, মাতাঃ জন্নাত আরা বেগম, সাং- হোল্ডিং নং-৬৫৭, গ্রাম-দক্ষিণ মালপুকুরিয়া, বড় হাতিয়া, ডাকঘর-ভবানীপুর-৪৩৮৬, ইউপি-বড় হাতিয়া, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম। ২। মোঃ এমরান প্রকাশ সাকিল (২৩) গ্রেফতার, পিতাঃ কবির আহমেদ, মাতাঃ এলমুন নাহার, সাং-পূর্ব ভোমরিয়া ঘোনা, ঈদগাঁও (৪৭০২), ওয়ার্ড নং-০৯, ইউপি-ঈদগাঁও, থানা-ঈদগাঁও, জেলাঃ কক্সবাজার। এ ঘটনায় সহকারী পরিচালক রামেশ্বর দাস বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়মিত ইয়াবা সরবরাহ ও বিক্রয় করতো। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।